গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি।
ছুটি শেষে আজ রোববার মধ্যরাতে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। অস্ট্রেলিয়া থেকে জাপান হয়ে ফেরার পথে তিনি এসিসির একটি বৈঠকেও অংশ নেন।
দেশে ফিরে আজ দুপুরে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান তিনি। সেখানে বোর্ড পরিচালকদের সঙ্গে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পও পরিদর্শন করেন।
নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন। কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে। এছাড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে বুলবুলকে।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
