শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পদ্মায় নৌকা ডুবি, ১০ জনকে উদ্ধার করলো বিএসএফ


সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। এতে ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)। এছাড়া তাদেরকে রাতের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন।

তিনি বলেন, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙ্গি নৌকা যোগে জহরপুর ক্যাম্পের এবং অত্র ইউপির ০৮ নং ওয়ার্ড এলাকায় আসছিল ১১ বা ১২ জনের একটি দল। এই সময় ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে বা একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ১০ বা ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদেরকে খানদহ ক্যাম্প বিএসএফ উদ্ধার করে। তারা এখন ভারতের বিএসএফ এর কাছে আছে বলে শুনেছি। এছাড়া এই নৌকায় নারী পুরুষ ও শিশু ছিলো বলেও জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});