অভিনেত্রীর নতুন লুক ও চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ‘দ্য রেভলিউশনারিজ’ সিরিজটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ব্যতিক্রমী কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ।
প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। আর কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পিরজাদা। এই চার বিপ্লবীকে ঘিরেই এগিয়েছে সিরিজের মূল গল্প। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকে। জেসন শাহ অভিনয় করেছেন জেনারেল ডায়ারের চরিত্রে।