নাটোরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ৮ ঘণ্টা ডিউটি, নিয়োগপত্র প্রদান ও স্ববেতনে ছুটির দাবিতে রাজশাহী-রংপুর বিভাগীয় যৌথ প্রতিনিধি সম্মেলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের রসুলের মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগ্রাম পরিষদের আহ্বায়ক আকতারুজ্জামান খান, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি জিন্নাত আলী খালেকসহ শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।