বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে গৃহকর্তার মৃত্যু, অসুস্থ ৪


সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ঢাকা, বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরার আশাশুনিতে টিপা (পটকা) মাছের তরকারি খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম (৫৫) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বড়দল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে আজহারুল ইসলাম সোমবার সকালে স্থানীয় বাজার থেকে কাটা মাছ কিনে বাড়ি পাঠান। দুপুরে পরিবারের সদস্যরা ওই মাছের তরকারি দিয়ে খাবার খান। এর কিছুক্ষণ পরেই তারা বিষক্রিয়ায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলামের মৃত্যু হয়। অসুস্থরা হলেন নিহতের স্ত্রী ময়না বেগম, মেয়ে সোনালী (১১), ছেলে রমিম (৭) এবং মা রাশিদা বেগম (৬৫)। বর্তমানে নিহতের স্ত্রী, মা, ছেলে ও মেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরিত (রেফার) করা হয়েছে। আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলাদার জানান, পটকা মাছে মারাত্মক বিষাক্ত পদার্থ থাকে, যা খেলে প্রাণহানি হতে পারে। এ কারণে এ ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকতে সবসময় সচেতন করা হয়। তবে বড়দলের এই নির্দিষ্ট ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});