বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান


সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ সৌদিতে চলমান হামলা সম্পর্কে মন্তব্য করেন।

তিনি বলেন, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলো সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য কোনো চুক্তি না থাকলেও সৌদি আরব ও পবিত্র স্থানগুলো রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, হুতিদের হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরবের বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান।

খাজা আসিফ বলেন, ‘আমি মনে করি না, একটি রাষ্ট্র হিসেবে ইরান আরেকটি যুদ্ধক্ষেত্র খুলবে।’ ইরান এরই মধ্যে অঞ্চলটির একটি সংঘাতে জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে লক্ষ্যে ইসলামাবাদ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

হুতিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা নতুন করে বেড়েছে। এর মধ্যে সৌদি আরব অভিযোগ করেছে, হুতিরা ইসলাম ধর্মের পবিত্রতম শহর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে। তবে হুতিরা ওই অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: আলজাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});