শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) নেত্রকোনা পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের আন্ত:জেলা বাসটার্মিনাল এলাকায় এই কর্মসূচি নেয়া হয়েছে।

এসময় পুরো সড়কের পাশের বন্ধ হয়ে থাকা ড্রেন পরিস্কারে এগিয়ে আসে স্বেচ্ছাসেবীরা। পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা ও পরিবেশ অধিদপ্তরের সহাকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিনের যৌথ তত্বাবধানে পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশত তরুণ তরুণীরা অংশ নিয়েছে।

পাশাপাশি পৌরসভার বর্জ্য ট্রাক নিয়ে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরাও নেত্রকোনা ময়মনসিংহ সড়কের বাসটার্মিনাল এলাকার হোটেল ও দোকানপাটের সামনের ড্রেন পরিস্কার করে। এসময় আইন এবং পরিবেশের বিপর্যয় ঘটনোর প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়ে সচেতনতা কর্মসূচি পালন করা হয়। টার্মিনালের আশপাশসহ দোকানপাট দখল উচ্ছেদের সুপারিশ করেন সচেতন মহল। এছাড়াও আবর্জনা ফেললে জরিমানার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করলে নিজেরাই নোংরা করবেনা বলেও উপস্থিত সচেতন নাগরিক মতামত প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});