রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাশিয়ায় নির্বাচনের শেষ দিনে ড্রোন হামলা, নিহত ২


সেপ্টেম্বর ২০, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ব্যাপক ড্রোন হামলা হয়েছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন এবং মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষ এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে ইউক্রেন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, পৃথক দুটি ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারী ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন ২১ তলা একটি ভবনে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। পরে ভবনটি থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক হাজার ৬০০টির বেশি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে প্রায় ৪৫০টি সরাসরি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ড্রোন হামলায় মস্কোর একটি তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোবিয়ানিনের অভিযোগ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনের কার্যক্রম ব্যাহত করতেই এ হামলা চালানো হয়েছে। তবে তাঁর দাবি, হামলাকারীরা তাদের উদ্দেশ্য অর্জন করতে পারেনি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটিতে এটিই প্রথম সংসদীয় নির্বাচন। পুতিন ও ক্রেমলিনের সামরিক অভিযানকে সমর্থনকারী রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশ নিচ্ছে। যুদ্ধের প্রতি রুশ জনগণের সমর্থনের মাত্রা বোঝার একটি পরীক্ষাও হিসেবে এই ভোটকে দেখা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। এসব হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে এবং দেশটির জ্বালানি সরবরাহ ও দামের ওপর প্রভাব পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মতির কথা জানানোর পরপরই মস্কোয় নতুন করে এই ড্রোন হামলা হলো। তবে হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});