ঢাকা, রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকা, রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ২০ (সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছোরমান রেজা সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান রেজাকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১
সোশ্যাল মিডিয়াতে আমরা
ই-মেইল: [email protected]