রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পুলিশের জালে ধরা মাদক কারবারি ‘পিচ্চি সজিব’


সেপ্টেম্বর ২০, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘পিচ্চি সজিব’ ওরফে সজিব সর্দার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত সজিব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত নূরুল ইসলাম সর্দারের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সজিব সর্দার দৌলতখানের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখানের দক্ষিণ মাথা মাছবাজারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দৌলতখান থানার এসআই রাজিব বলেন, গ্রেপ্তারের পর সজিবের ডোপ টেস্ট করা হলে তিনি মাদকসেবী হিসেবে শনাক্ত হন। পিচ্চি সজিব দীর্ঘদিন ধরে দৌলতখানের বিভিন্ন পয়েন্টে মাদক সরবরাহ করছিলেন। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সজিব পরিচিত মাদক কারবারি। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});