সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেসির দুর্দান্ত গোল ফ্রি কিক থেকে: জিততে পারল না মিয়ামি


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গোল করেই চলেছেন লিওনেল মেসি, ইন্টার মিয়ামি ড্র করেই চলেছে; এই ড্রয়ের বৃত্ত থেকে বের হতেই পারছে না মেসির দল। আজ সোমবার রোমাঞ্চকর এক লড়াইয়ে সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি।

মেজর লিগ সকারে এই নিয়ে টানা চার ম্যাচ ড্র করলো তারা। এই ম্যাচে ক্লাবের হয়ে নিজের ১০১তম গোল করেন লিওনেল মেসি। অন্যদিকে সান দিয়েগোর হয়ে জোড়া গোল করেন আন্দ্রেস দ্রেয়ার।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সান দিয়েগো। ১২ মিনিটে গোল করেন দ্রেয়ার। জেপ্পে টভের্সকভের বাড়ানো বল দারুণভাবে কাজে লাগান তিনি। ইন্টার মিয়ামির গোলরক্ষক দেইন সেন্ট ক্লেয়ারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।

তবে এর ঠিক ১২ মিনিট পরই সমতা ফেরান মেসি। ২৪ মিনিটে ডানপ্রান্ত থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন তিনি। এটি ছিল চলতি মৌসুমে লিগে তার ২০তম গোল। বল বক্সের ভেতর দিয়ে কারো স্পর্শ ছাড়াই জালের দূরের কোণে জড়ায়।

ম্যাচ যত গড়ায়, উত্তেজনাও তত বাড়ে। ৭৪ মিনিটে গোল করে ইন্টার মিয়ামিকে সাময়িকভাবে এগিয়ে দেন লুইস সুয়ারেস। তবে ৮ মিনিট পরই সমতা ফেরায় সান দিয়েগো। নিজের দ্বিতীয় গোলটি করে সমতা ফেরান দ্রেয়ার। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

এই ফলাফলের পর ইন্টার মিয়ামির পয়েন্ট দাঁড়ালো ৪৬। এ পর্যন্ত ১২ জয়, চার হার এবং ১০ ড্র নিয়ে লিগ টেবিলে অবস্থান করছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});