সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিজয়নগরে ৬০ কেজি গাঁ*জাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ মোহন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।

রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কালাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহন মিয়া কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল রোববার রাত আড়াইটার দিকে কালাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোহন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে তার সঙ্গে থাকা ছয়টি বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});