সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পেয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। একই ক্যাটাগরিতে আরও ১৭ জন পুলিশ সদস্য এ পদকে ভূষিত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ১২ জন, বিপিএম-সেবা ১৮ জন, প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) ১৮ জন এবং পিপিএম-সেবা পেয়েছেন ৪৪ জন।

বিপিএম-সেবা পদক পাওয়ার প্রতিক্রিয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, “বিপিএম-সেবা পদক অর্জন আমার একার সাফল্য নয়; এটি গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই রাষ্ট্রীয় সম্মাননা আমাদের দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জন এবং জনসেবার মানোন্নয়নে গোপালগঞ্জ জেলা পুলিশ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাবে।”

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর এ অর্জনে গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। জেলা পুলিশের জন্যও এ পদককে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রাষ্ট্রীয় এ সম্মাননা ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবায় জেলা পুলিশের সদস্যদের আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});