মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চাটমোহরে ট্রলির ধাক্কায় অটোভ্যান চালক নিহত, আহত ১


সেপ্টেম্বর ২২, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় সোহরাব আলী (৬০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে চাটমোহর-জোনাইল সড়কের ধরইল ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোভ্যানের এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত অটোভ্যান চালক সোহরাব আলী উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল স্কুলপাড়ার শুকুর আলীর ছেলে। আহত ওই নারী হলেন একই ইউনিয়নের পুরান শোয়াইল গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী পান্না খাতুন ওরফে পনো (৪৫)। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে অটোভ্যান নিয়ে চাটমোহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সোহরাব আলী। এ সময় পেছন দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি অটোভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানসহ চালক ও যাত্রী সড়কের পাশের খালে পড়ে যান এবং ঘটনাস্থলেই অটোভ্যান চালক সোহরাব মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});