বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লোকালয়ে ঢুকে পড়া ৮ ফুটের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবন থেকে লোকালয়ে প্রবেশ করা প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে খুলনা রেঞ্জের আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন এলাকার ৪ নম্বর কয়রা গ্রামের শওকাত ডাক্তারের বাড়ির সামনে অজগরটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে জানান।

খবর পেয়ে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সিপিজি ও ভিটিআরটি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে উদ্ধার করা সাপটিকে সুন্দরবনের উপযুক্ত ও নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

কাশিয়াবাদ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। সাপটি প্রায় ৮ ফুট লম্বা। পরে সেটিকে সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});