বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বকশীগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে সুমন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুমন মিয়া উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মণ্ডলপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুমন ভুল করে গ্যাস্ট্রিকের বড়ি মনে করে কীটনাশক খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠান। শেরপুর সদর হাসপাতালেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});