রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিসিএসএর সম্মাননা সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তাইজুলের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় বিসিএসএ-র পক্ষ থেকে তাকে অফিসিয়াল জার্সি ও ক্যাপ উপহার দেওয়া হয়।

সমর্থকদের এমন স্বীকৃতি ও ভালোবাসায় আবেগপ্লুত তাইজুল ইসলাম বিসিএসএ-র ভূয়সী প্রশংসা করে বলেন, ‘দেশে কিংবা বিদেশে- মাঠে যেখানেই খেলি না কেন, আপনাদের উপস্থিতি আমরা সবসময় দেখতে পাই। সমর্থকরা না থাকলে আমাদের পারফরম্যান্সের পূর্ণতা আসে না। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাদের ভালো খেলার মূল অনুপ্রেরণা। এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন।’

উল্লেখ্য, ৬২ টেস্টের ১১০ ইনিংসে ২৭২টি উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসের সফলতম বোলার তাইজুল। গত বছরের নভেম্বরে অলরাউন্ডার সাকিব আল হাসানকে (২৪৬ উইকেট) টপকে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ টেস্ট উইকেটের গৌরবময় মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ইনিংসে সর্বোচ্চ ১৯ বার ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ২ বার।

২০১৪ সালে লাল-সবুজের জার্সিতে টেস্ট অভিষেকের পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিজ্ঞ স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ওয়ানডেতে ৩১টি এবং ২টি টি-টোয়েন্টিতে ১টি উইকেটের মালিক তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণিতে ৫৩৭টি, লিস্ট ‘এ’-তে ২১৪টি এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৩টি উইকেট শিকার করেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত অলাভজনক সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও বিদেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সক্রিয় সমর্থনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});