রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশসহ ৮ দল কোয়ার্টারে, কার মুখোমুখি কে


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিশিনে আজ মালয়েশিয়ার খেলার কথা ছিল ওমানের বিপক্ষে। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচে টসই করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করে মালয়েশিয়া।

অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় হংকং। এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ‘বি’ গ্রুপে রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে।

গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল ও আফগানিস্তান। আজ এই গ্রুপে নেপাল ও জাপানের খেলা ছিল। এটিও বৃষ্টিতে ভেসে গেছে। তাতে স্বাগতিক জাপান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

গ্রুপের শীর্ষ দল নেপালের কোয়ার্টার ফাইনালে খেলা পড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। একই মঞ্চে আফগানিস্তান খেলবে ভারতের সঙ্গে। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে পাকিস্তান ও হংকং। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশের খেলা মঙ্গলবার বেলা ১১টায়। সেদিন সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});