রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাটোরে ৩ কেজি গাঁ*জাসহ তরুণ মাদক কারবারি গ্রেপ্তার


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন কেজি অবৈধ শুকনো গাঁজাসহ মোঃ ওমর ফারুক (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে নাটোর থানাধীন তেবাড়ীয়া ইউনিয়নের বনবেলঘরিয়া একডালা নারায়ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমলা কান্তপুর (পোস্ট: রাণীর হাটি) গ্রামের মোঃ রইচ উদ্দিন ও মোছাঃ নাহার বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মাদক উদ্ধার ও চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে বনবেলঘরিয়া একডালা নারায়ণপাড়া গ্রামস্থ নির্মাণাধীন শাস্তি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওমর ফারুককে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সুপারের এক প্রেস বিজ্ঞপ্তিতে ​ঘটনার বিস্তারিত জানানো হয়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});