বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাদারগঞ্জের গ্যাস পাইপলাইনে যাবে যমুনা সার কারখানায়


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর জেলার মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ওই প্রকল্পে জামালপুর-১ নামে একটি কূপ খনন শেষে গ্যাসের সন্ধান থাকায় আরো ২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাপেক্সের ফিল্ড ইনচার্জ বাইজিদ হোসেন। এ কূপ থেকে প্রাপ্তগ্যাস সরাসরি পাইপলাইনের মাধ্যমে জামালপুর জেলার সরিষাবাড়ির তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় সরবরাহের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, জামালপুর-১ কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এখানে আরো নতুন দুটি স্থানে খননের জন্য স্থান নির্ধারণ করা হয়। মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি হলো। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে অবস্থিত জামালপুর-১ গ্যাস অনুসন্ধান কূপে মোটামুটি পরিমাণ গ্যাস পাওয়া গেছে। এর ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। পাশাপাশি নতুন করে আরো দুটি স্থানে গ্যাস অনুসন্ধান কূপ খননের জন্য মাটি পরীক্ষা ও স্থান নির্ধারণের কাজ সম্পন্ন করেছে। এখন কেবল অনুমোদনের অপেক্ষা রয়েছে। আরো জানান, জামালপুর-১ গ্যাস প্রকল্প থেকে মোটামুটি গ্যাস পাওয়া গেছে। তবে পরিমাণ খুব বেশি নয়। নতুন করে দুটি স্থানে বাপেক্স সয়েল টেস্ট (মাটি পরীক্ষা) করে কূপ খননের স্থান নির্ধারণ করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে নতুন করে সেখানে কূপ খনন কাজ শুরু করা হবে। বাপেক্স সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের ৩টি স্থানে গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমটি উপজেলার তারতাপাড়া গ্রামে অবস্থিত জামালপুর-১ কূপ। দ্বিতীয়টি উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকায় এবং তৃতীয়টি ১নং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকায় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এর আগে, সারাদেশের গ্যাসসঙ্কট মোকাবিলায় দেশি জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার। এই লক্ষ্যে ২০২৪-২০২৬ অর্থবছরে সরকার মোট ৫০টি কূপ অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন বাপেক্স এক্সপ্লোরেশন ব্লক-৮-এর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামে ১৯৮০ সালের সাইসমিক জরিপ, ২০১৪-১৫ সালের সাইসমিক জরিপ ও ২০১৫-২০১৬ সালের ক্লোজ গ্রিড সাইসমিক জরিপের তথ্যের ভিত্তিতে ‘জামালপুর-১ অনুসন্ধান’ কূপটি খননের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি কূপ খননের স্থানে ড্রিলিং রিগ স্থাপন করা হয়। ২৪ জানুয়ারি কূপের আনুষ্ঠানিক খননকাজের উদ্বোধন করে বাপেক্স। এর আগে ২০১৪ সালে একই এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। ওই সময় ‘জামালপুর-১ অনুসন্ধান’ কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা বলেছিলেন, ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। উদ্বোধনের সময় ১ হাজার ৪৪৪ মিটার মাটির নিচের স্তর থেকে ৭ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাসের সন্ধান মিলেছিলো। বাইজিদ হোসেনের দাবি, তিনটি কূপের অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে উলে­খযোগ্য পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কূপ থেকে গ্যাস পাওয়া গেলে সরাসরি পাইপলাইনের মাধ্যমে সরিষাবাড়ির যমুনা সার কারখানায় সরবরাহের পরিকল্পনা রয়েছে। কূপ খনন সম্পন হলে সরকার গ্যাসের পরিমাণ অনুযায়ী সরবরাহ করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});