বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভিনিসিয়ুস ১০ বছর আগে ভারতে কেমন খেলেছিলেন?


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ৩ অক্টোবর দিনটি বেশ স্মরণীয় হতে চলেছে ভারতীয় ফুটবলের জন্য। কলকাতার আইকনিক সল্ট লেক স্টেডিয়ামেই যে বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচে তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে।

র‌্যাঙ্কিংয়ে বিশাল ব্যবধানে পিছিয়ে থাকলেও ভারতে কোনো দুর্বল দল নিচ্ছে না ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল ও এন্দ্রিকের মতো তারকারা পা রাখবেন ভারতে। তবে মজার ব্যাপার হলো, ভিনিসিয়ুসের জন্য এটাই প্রথম ভারত সফর নয়। ব্রাজিলের এই তারকা আরও একবার দেশটিতে গিয়েছিলেন।

২০১৬ সালের অক্টোবরে ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপের প্রথম আসর হয়েছিল ভারতের গোয়ায়। ওইবার ব্রাজিলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন ভিনিসিয়ুস। ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীনের বিপক্ষে খেলেছিলেন তিনি। ব্রাজিল জিতেছিল ট্রফি।

ওই সময় ভিনিসিয়ুস ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর যুব অ্যাকাডেমিতে ছিলেন। ভারত সফর শেষ হওয়ার প্রায় এক বছর পর ৪৬ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি।

ভারতের মাটিতে প্রথমবার খেলতে নেমে চমৎকার ফর্মে ছিলেন ভিনিসিয়ুস। চার গোল করেছিলেন ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপে। টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। প্রতিটি ম্যাচই জেতে ব্রাজিল।

ভিনিসিয়ুস ভারতের বিপক্ষে একটি গোলও করেন। ম্যাচটি ব্রাজিল ৩-১ গোলে জেতে। ৮২তম মিনিটে শেষ গোল করেন তিনি। পরের বছরও ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কথা ছিল ভিনিসিয়ুসের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});