বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কিউআর লেনদেন হবে পুরোপুরি ফ্রি : অর্থমন্ত্রী


অক্টোবর ১, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সরকারের এ উদ্যোগের আওতায় কিউআর কোড ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য গ্রাহককে অতিরিক্ত কোনো ফি বা চার্জ দিতে হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর মাধ্যমে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সহজেই যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে অর্থ গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, কিউআরভিত্তিক লেনদেন জনপ্রিয় হলে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। এতে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি জটিলতা বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে উল্লেখ করে আমির খসরু বলেন, এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বিকাশমান অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে কার্যকর ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এ ব্যবস্থাকে দেশে সর্বজনীন করার লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনীতির এ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});