শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ইপিজেডে ‘জিন-পেত্নী’ আতঙ্কে ছোটাছুটি নারী শ্রমিকদের


অক্টোবর ২, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভিডিওতে নারী শ্রমিকদের বলতে শোনা যায়, কারখানার ভেতরে ‘পেত্নী-জিন’ রয়েছে। কেউ চিৎকার করে অন্যদের ভেতরে না যাওয়ার জন্য সতর্ক করছেন, আবার কেউ দাবি করছেন, ‘পেত্নীর সঙ্গে দেখা হয়েছে।’ এ সময় অনেক শ্রমিককে চরম আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায়।

ভিডিওধারণকারী এসকে আজাদ নামের এক ব্যক্তি জানান, আমি দেখি ইপিজেডের ভেতর থেকে শতাধিক নারী ‘ভেতরে জিন আছে’ বলে চিৎকার করতে করতে দৌড়ে বের হচ্ছেন। তখন আমি ভিডিও করি। পরে এক শ্রমিক আমাকে বলেন, ঘটনা সত্য, ভেতরে পেত্নী আছে।

রুবেল হোসাইন নামের এক শ্রমিক বলেন, আজকের ঘটনাটি আমার চোখের সামনেই ঘটেছে। জিনের আছড় হওয়ার পর কয়েকজন চিৎকার শুরু করলে আমরাসহ বাকি সবাই ভয়ে কারখানা থেকে বের হয়ে যাই।

হালিমা আক্তার নামের এক নারী বলেন, ঘটনাটি সত্যি। কিছুদিন আগে এক লোককে মেরে ফেলা হয়েছে, যার পিঠে ও হাতে অসংখ্য দাগ ছিল। তার বাসা চর্থা এলাকায়।

এদিকে তানজিনা নামের অপর একজন দাবি করেন, দুপুর ১২টার দিকে তিন নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) সপ্তমতলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের আচরণ এতটাই অস্বাভাবিক ছিল যে ঘুমের ওষুধ দিয়েও শান্ত করা যায়নি।

এ বিষয়ে ব্র্যান্ডিক্স কোম্পানির ম্যানেজার শাহজাহানের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

অন্যদিকে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জকে (আইসি) একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না তা আমার জানা নেই। তবে বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});