শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কলকাতায় ব্রাজিল র‌্যাঙ্কিংয়ের ১৩৮ নম্বর দলের বিপক্ষে খেলবে


অক্টোবর ৩, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ব্রাজিল দল বিমানবন্দরে অবতরণ করে। তারপর দেশের প্রতীকী সবুজ ও হলুদে রাঙানো দুটি বাস তাদের নিয়ে ভিআইপি গেট দিয়ে দ্রুত বেরিয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে, বিমানবন্দরের কাছে কিংবা তাদের চলাচলের পথের ধারে দাঁড়াতে পারেনি দর্শকরা।

১১ মিনিটের মধ্যে ৯০ জনের দলকে নিয়ে বিমানবন্দর ত্যাগ করে দুটি বাস ও পাঁচটি প্রাইভেট কার। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৮ মিনিট। টিম হোটেলের পাশেও ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

হোটেলের ভেতরে কিছু দর্শক তাদের একনজর দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুসকে দেখতেই লবি থেকে স্লোগান ভেসে আসে ‘ভিনি ভিনি’। জলপাই সবুজ রঙয়ের হুডি, শর্টস ও হলুদ ক্যাপ পরা ছিল খেলোয়াড়দের। ইনজুরি আক্রান্ত রাফিনিয়াকে ছাড়াই ব্রাজিল দল এসেছে। শুক্রবার সকালে কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলন করার কথা। সঙ্গে থাকবেন ব্রাজিলের এক ফুটবলার। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুব ভারতীর মূল মাঠে অনুশীলন করবে দল। এরপর গোটা দল হোটেলে ফিরে যাবে। আর কোনও পরিকল্পনা নেই। পরদিনের ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন ভিনিসিয়ুসেরা।

কলকাতায় আসার আগেই নিজেদের সামাজিক যোগযোগমাধ্যমে ব্রাজিল একটি লম্বা বার্তা পোস্ট করে। সেখানে ৪৯ বছর আগে পেলের কলকাতায় আগমন এবং মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলার উল্লেখ রয়েছে। ব্রাজিল লিখেছে, ‘প্রায় ৫০ বছর আগে পেলে কলকাতায় এসেছিলেন। ২৪ সেপ্টেম্বর ১৯৭৭, ফুটবলজীবনের শেষ পর্বে ফুটবলের রাজা ভারতের মাঠে নেমেছিলেন নিউইয়র্ক কসমসের জার্সি পরে। পেলের আগমন নিয়ে শহর এতটাই উত্তেজিত ছিল যে, প্রচুর মানুষ অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। প্রতিপক্ষ ছিল ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। বিশ্বের একজন কিংবদন্তিকে দেখতে ঠাসা ছিল ইডেন গার্ডেনস। ম্যাচ শেষ হয়েছিল ২-২ ফলে, পেলে ৩০ মিনিট খেলেছিলেন। তার পাশেই ছিলেন ১৯৭০-এর বিশ্বকাপজয়ী কার্লোস আলবের্তো তোরেস।’

ফেডারেশন আরও লিখেছে, ওই প্রদর্শনী ম্যাচ ছিল এশিয়ায় কসমসের যাত্রার একটি অংশ। ১৯৭৭-এর ১ অক্টোবর পেলের আনুষ্ঠানিক অবসরের কয়েক সপ্তাহ আগে ম্যাচটি হয়েছিল। এখন কলকাতা আবার ব্রাজিলের ফুটবল ইতিহাসের অংশ হতে চলেছে। ব্রাজিল ফুটবল দল ভারতে খেলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});