শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশের শুরু পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে


অক্টোবর ৩, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে বাংলাদেশ তোলে ১১৭ রান। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান করে স্বাগতিকরা।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশার। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন টাইগ্রেস ওপেনার মাইমুনা নাহার। আরেক ওপেনার অচেনা জান্নাত করেন ৬ বলে ৬ রান। আর দলনেতা সাদিয়া ইসলামের ব্যাট থেকে আসে ১২ রান। এদিকে ১৮ বল খেলে ৭ রান করেন বিবি আয়েশা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি খেলে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন নিশিতা আক্তার নিশি। এছাড়া ফারজানা ইয়াসমিন ৫, কুমারি শ্রাবণী রানি ১২ ও অদ্রিতা নওশিন ৬ রান করেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহনুর জাইব। দুটি উইকেট পেয়েছেন রোজিনা আকরাম। একটি করে উইকেট নেন দুজন বোলার।

রান তাড়া করতে নেমে ইতিবাচক ব্যাট করতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার। ১২ বলে ১৭ রান করেন রাভাইল ফারহান। আরেক ওপেনার কোমল খানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৯ রান।

এরপর যেন খেই হারিয়ে ফেলে পাকিস্তান। দুই ওপেনার ছাড়া দুই অঙ্কের ঘর স্পশ করতে পেরেছেন কেবল জোফিসান আইয়াজ (১২)।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার নিশিতা আক্তার নিশি। ৪ ওভার বল করে ১৬ রানের খরচায় দুটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন ফারজান ইয়াসিন, অদ্রিতা নওশিন ও আফরিন খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});