রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু


অক্টোবর ৪, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিন্টু মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া ওই গ্রামের মো. তৌহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। তবে নিয়মিত ট্রাক চালানোর কাজ না থাকায় পরিবারের আর্থিক চাহিদা মেটাতে ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশাও চালাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে অটোরিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিন্টু। এ সময় গ্যারেজে চার্জে থাকা অটোরিকশার চার্জার খুলতে যান তিনি। চার্জারটি খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});