মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

উন্নত প্রযুক্তি ব্যবহারে স*ন্ত্রাসীরা: কাশ্মীরে নিরাপত্তা জোরদার


অক্টোবর ৬, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে এখন এমন এক ‘ঘোস্ট নেটওয়ার্ক’ সক্রিয় হয়েছে, যার জন্য সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই, কোনোটিরই প্রয়োজন নেই। নিজেদের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

কাশ্মীরে নিহত পাকিস্তানি সন্ত্রাসী কমান্ডারদের কাছ থেকে পরপর অত্যাধুনিক অফ-গ্রিড হ্যান্ডসেট উদ্ধারের পর বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলোর নজরে আসে।

কর্মকর্তারা বলছেন, এসব ডিভাইস স্থানীয়ভাবে তৈরি নয়, এগুলো আগে থেকেই কনফিগার করা ও এনক্রিপ্টেড অবস্থায় সরবরাহ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর বুদগামে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি আরও স্পষ্ট হয়। গুরুতওয়াতকালানে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার মোস্ট ওয়ান্টেড কমান্ডার মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসা ফৌজি নিহত হন। তার মরদেহের কাছ থেকে স্মার্টফোন নয়, ‘লোরা আলট্রা’ লেখা একটি কালো ডিভাইস উদ্ধার করা হয়।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘এগুলো সাধারণ ওয়াকিটকি নয়। এগুলো এনক্রিপ্টেড, মেশ-ভিত্তিক রেডিও। প্রতিটি হ্যান্ডসেট নিজেই একটি টাওয়ারের মতো কাজ করতে পারে। এতে সিম কার্ডের প্রয়োজন নেই, রিচার্জও করতে হয় না। ফলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে এসব ডিভাইসের অবস্থান শনাক্ত করা যায় না।’

কেন লোরা প্রযুক্তি নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ

প্রযুক্তিগত নজরদারিতে যুক্ত আরেক কর্মকর্তা বলেন, ‘দাচিগাম এলাকার কোনো পাহাড়ি চূড়া থেকে নিয়ন্ত্রণরেখার (এলওসি) ওপারে থাকা কোনো হ্যান্ডলারের কাছে বার্তা পাঠানো সম্ভব হতে পারে, অথচ আমাদের প্রচলিত ট্র্যাকিং ব্যবস্থায় এর কোনো ডিজিটাল ছাপ থাকবে না। এ কারণেই এটি এতটা বিপজ্জনক।’

দাচিগাম ও পাহালগামের মধ্যবর্তী উচ্চভূমির জঙ্গলে চালানো ‘অপারেশন মহাদেব’-এর সময়ও একাধিক এনক্রিপ্টেড লোরা সেট এবং সিমবিহীন বার্নার ফোন উদ্ধার করা হয়। ওই অভিযানে নিরাপত্তা বাহিনী পাহালগাম হামলার সঙ্গে জড়িত একটি সন্ত্রাসী মডিউলের সদস্যদের খুঁজছিল।

পাকিস্তান-চীন প্রযুক্তি সংযোগের ইঙ্গিত

নিরাপত্তা সংস্থার সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (এনটিআরও)-এর ফরেনসিক বিশ্লেষণে এ ঘটনায় আরও বড় একটি যোগসূত্রের ইঙ্গিত পাওয়া গেছে।

প্রতিবেদনে বিষয়টিকে এভাবে তুলে ধরা হয়েছে, ‘পরিকল্পনা (সন্ত্রাসী কর্মকাণ্ডের) আসছে পাকিস্তান থেকে, আর প্রযুক্তি দিচ্ছে চীন।’

এদিকে নতুন এই প্রযুক্তি মোকাবিলায় নিজেদের প্রস্তুতিও বদলাচ্ছে নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের বনাঞ্চলে লোরা প্রযুক্তিতে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি শনাক্ত করতে স্পেকট্রাম স্ক্যানার ও জ্যামার নতুন করে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

আরেক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘এখন আর শুধু সিম কার্ডের পেছনে ছুটলে হবে না, নীরব রেডিও খুঁজে বের করতে হবে। আর আমরা সেগুলো খুঁজে বের করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});