মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ, আটক ১


অক্টোবর ৬, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভোলার ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ সয়াবিন তেল নিয়ে যাওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে গাড়িটির গতিরোধ করা হয়। পরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক ওমর ফারুক (৫৫) কে আটক করে পুলিশ।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আলম বলেন, দৌলতখান রুটে চট্টগ্রামগামী বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে তেল খালাস করে স্থানীয়ভাবে বিক্রি এবং ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচারের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত ৬১ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা তেল ও আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});