মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা


অক্টোবর ৬, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখান উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক), সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে দৌলতখান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়।

দৌলতখান উপজেলা প্রকৌশলী মো. কামরুল আহসানের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন জিআইএস বিশেষজ্ঞ মো. আদনান হোসেন। কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ সড়কের সঠিক তথ্যভান্ডার তৈরি ও জিআইএসভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে ভবিষ্যতে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও সময়োপযোগী করা সম্ভব হবে। এতে প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম গ্রহণে সুবিধা হবে।

এসময় উপস্থিত ছিলেন- দৌলতখান উজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, সাবেক ছাত্র নেতা পাভেল ও ফজলে রাব্বি সাগরসহ স্থানীয় ঠিকাদাররা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});