ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ
বাসমতি চাউল, শাড়ী, গরু, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, গাঁজা ও মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০০ টাকা। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।