মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির ঘটনায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫


অক্টোবর ৬, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় গিমাডাঙ্গা ও গওহরডাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ সময় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে কয়েকটি দোকানে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচলও ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের মোটরসাইকেল থেকে কয়েকটি যন্ত্রাংশ চুরি হয়। পরে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গওহরডাঙ্গা গ্রামের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে এলাকায় আলোচনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার টুঙ্গিপাড়া কলেজ এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।

সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হন। এ সময় বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যবসায়ীরা দোকানের শাটার নামিয়ে দেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকেও পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে যায়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঘটনাটি খুব একটা বড় বিষয় নয়। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই উভয়পক্ষ পাটগাতি বাসস্ট্যান্ডে মুখোমুখি হয়ে যায়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয় কয়েকটি দোকানের সামান্য ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। গোপালগঞ্জ থেকে বিশেষ টিমও আনা হয়েছিল। তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});