মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা


অক্টোবর ৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিশুদের সুরক্ষা, অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি সাইফ-উল-আরেফীন।

সভায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, অধিকার ও সামাজিক সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিশুদের বিভিন্ন ঝুঁকি ও সমস্যা চিহ্নিত করে তা মোকাবিলায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ইসিসিআর প্রকল্প কর্মকর্তা প্রবাল সাহা এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল।

বক্তারা বলেন, শিশুদের কল্যাণ নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের পাশাপাশি উপজেলা প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলার শিশুদের সুরক্ষা, অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি শিশুদের সমস্যা দ্রুত চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});