বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু


অক্টোবর ৭, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ বিন জাবের অভিযোগ করে বলেন, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডে ভারত, আওয়ামী লীগ ও র-এর সংশ্লিষ্টতা রয়েছে। তবে তাঁর এ দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।

তিনি বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই আন্দোলন ও ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের ডিসেম্বরের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারও নিশ্চিত করতে হবে।

এর আগে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে শহীদ আবরার, শহীদ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে বন্দর এলাকার সাধারণ মানুষের মধ্যে তিন দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে শহীদ ওসমান বিন হাদীর হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।

সংগঠনটির নেতারা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করে জনসমর্থন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ বিন জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রথম দিনে বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়ায় গিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করবেন সংগঠনের সদস্যরা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশ করার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});