বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এক রাতে তিন বাড়ি থেকে ৪ গরু চুরি


অক্টোবর ৮, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে এক রাতেই তিন কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

বুধবার দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ মাওনা গ্রামের বিএনপি বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় গরু চুরি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রথমে নুরুল ইসলাম মাস্টারের গোয়ালঘরের তালা ভেঙে একটি গাভিন গাভি চুরি করে নিয়ে যায় চোরেরা। এরপর একই রাতে কুতুব উদ্দিন ফকিরের গোয়ালঘর থেকে একটি বাছুর এবং নেয়ামুল মৈশালের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করা হয়। চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

নুরুল ইসলাম মাস্টারের ভাই রুহুল আমিন বলেন, ‘রাত আড়াইটার দিকে গোয়ালঘর থেকে লাল রঙের একটি গাভিন গাভি চুরি করে নিয়ে গেছে। গরুটির বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।’ কুতুব উদ্দিন ফকিরের চুরি যাওয়া বাছুরটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। আর কৃষক নেয়ামুল মৈশালের গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরুর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে জানা গেছে। নুরুল ইসলাম মাস্টার বলেন, ‘গোয়ালঘর থেকে আমার গাভিটি চুরি করে নিয়ে গেছে। এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে। এক রাতে তিন বাড়ি থেকে গরু চুরির ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে আছি।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আমজাত ফকির বলেন, ‘গোয়ালঘরের তালা ভেঙে এক রাতেই তিন বাড়ি থেকে চারটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এর মধ্যে বকনা, ষাঁড় ও গাভিন গাভিসহ চারটি গরু রয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});