বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নানা পাটেকার আর নেই


অক্টোবর ৮, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। ৭৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাসভবনে মারা যান তিনি।

হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। সকাল ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ অভিনয়জীবনে শক্তিশালী অভিনয় ও দাপুটে সংলাপ পরিবেশনের মাধ্যমে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন নানা পাটেকার। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কয়েক দশকের ক্যারিয়ারে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নানা পাটেকারের। তার আসল নাম বিশ্বনাথ পাটেকার। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করেছেন তিনি।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘আব তাক ছাপ্পান’, ‘অপহরণ’, ‘ট্যাক্সি নম্বর ৯২১১’সহ বহু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। ২০০৭ সালের ‘ওয়েলকাম’ সিনেমায় ‘উদয় শেট্টি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। পরে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই চরিত্রে দেখা যায় তাকে।

মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অসাধারণ অভিনয়ের জন্যও ব্যাপক প্রশংসা পান নানা পাটেকার। এছাড়া ‘রাজনীতি’সহ বেশ কয়েকটি সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে।

অভিনয়ের পাশাপাশি গানেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন এই বহুমুখী শিল্পী। ‘যশোবন্ত’, ‘ওয়াজুদ’ ও ‘আঁচ’ সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি।

নানা পাটেকারের আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});