বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকায় যুক্তরাষ্ট্রের সহায়তা


অক্টোবর ৮, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে চলমান হাম-রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে সুরক্ষিত রাখতে জাতীয় হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কর্মসূচিতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউনিসেফের মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীর কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান।

মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় কর্মসূচিটিতে সহায়তা দেওয়া হচ্ছে।

এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশে চলমান হাম-রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষার লক্ষ্যে দেশব্যাপী এ ক্যাচ-আপ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে।

ইউনিসেফের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার মূল লক্ষ্য হলো সরকারের টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং নির্ধারিত বয়সসীমার শিশুদের মধ্যে টিকার আওতা বাড়ানো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});