নাটোরের নলডাঙ্গার বাসুদেবপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ৮টার দিকে নলডাঙ্গা থানাধীন বাসুদেবপুর রেল স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার উত্তরে ২৪৬ এর ৪/৬ রেলওয়ে কিলোমিটার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়,রাজশাহী থেকে চিলাহাটিগামী 'তিতুমীর এক্সপ্রেস'ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যাক্তি ট্রেনের সঙ্গে জোড়ে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় বিষয়টি দেখতে পেয়ে রেলের খালাসী মোঃ শাহার আলী তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে নলডাঙ্গা থানার জরুরি ডিউটিতে থাকা (এসআই) আব্দুল মালেক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে রেলওয়ে (জিআরপি) সান্তাহার থানার এসআই মাহফুজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যান।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.