শনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি


অক্টোবর ১০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারখানার ভেতরে উৎপাদন বন্ধ রেখে শান্তিপূর্ণ অবস্থান করেন তাঁরা। পরে ১৩ অক্টোবর বেতন পরিশোধের আশ্বাস পেয়ে এবং ১৪ অক্টোবর যথাসময়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।

কারখানাটি শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার এমসি বাজারের পূর্ব পাশে ইউনিয়ন মোড়ে অবস্থিত।

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া থাকা অবস্থায় শনিবার দুপুরে কারখানার সব কার্যক্রম ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়। এতে বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তাঁরা ১১ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি শুরু করেন।

কারখানার একাধিক শ্রমিক জানান, এক মাসের বেতন বকেয়া থাকায় তাঁরা আর্থিক সংকটে রয়েছেন। এর মধ্যে টানা তিন দিন কারখানা বন্ধ রাখার ঘোষণা তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়। এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধের দাবিতে তাঁরা কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান নেন।

কর্তৃপক্ষের ১০ অক্টোবর তারিখের নোটিশে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়। একই নোটিশে ১৪ অক্টোবর বুধবার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর সাব-জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বলেন, এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে ১৪ অক্টোবর যথাসময়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});