বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ৩০ মার্চ সোমবার বগুড়া সদর উপজেলার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে কাবাডি গ্রাউন্ডে প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, বিট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাহাবউদ্দিন প্রমূখ। উক্ত প্রীতি কাবাডি প্রতিযোগিতায় স্বাধীনতা একাদশ ১০২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও জুলাই একাদশ ৩১পয়েন্ট পেয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
The post বগুড়ায় প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত appeared first on Dhaka Protidin.
