সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মা ইলিশ রক্ষার অভিযানে ৭ জন আটক, জাল উদ্ধার


অক্টোবর ১২, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাতজনকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। এ সময় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। পরে উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার মাঝেমিয়ার ডাঙ্গি এলাকার রিপন খান (৩৫) ও ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকার শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী এলাকার মিজান শেখ (২৭) এবং আমিন ফকিরের ডাঙ্গী এলাকার সোবহান শেখ (৩০)। অন্য দুজন হলেন গোয়ালন্দ উপজেলার নইমুদ্দিন খাঁ পাড়া এলাকার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধে নৌ-পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী তিনটি নিয়মিত মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});