সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, একজনের সাজা


অক্টোবর ১২, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটের নাম ও তারিখ পরিবর্তন করে একাধিক যাত্রীর কাছে বিক্রির অভিযোগে রিপন মিয়া ওরফে কালু (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। রিপন জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে। আটকের সময় তার কাছ থেকে ৪০টি ভুয়া টিকিট উদ্ধার করা হয়, যেগুলোতে মোট ৮৩টি আসনের তথ্য ছিল।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শাহ আলম জানান, রিপনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে কম্পিউটারের মাধ্যমে ট্রেনের টিকিটে যাত্রীর নাম ও তারিখ পরিবর্তন করে সেগুলোর ফটোকপি তৈরি করত। পরে একই টিকিট ১০ থেকে ১২ জনের কাছে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।

এভাবে একই আসনের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করায় ট্রেনে ওঠার পর যাত্রীরা ভোগান্তিতে পড়তেন। আসন নিয়ে একাধিক যাত্রীর মধ্যে বিরোধ ও বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটত। সোমবার স্টেশনে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। তার হোয়াটসঅ্যাপেও এ ধরনের আরও ভুয়া টিকিট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, রিপনের কাছে আসল ও ভুয়া, দুই ধরনেরই বেশ কিছু ট্রেনের টিকিট পাওয়া গেছে। একাধিক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে তিনি টিকিট মজুত করতেন বলেও জানান ম্যাজিস্ট্রেট। হাতেনাতে আটক করার পর অপরাধের দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে রেলপথে যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});