Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সরকারি হরগঙ্গা কলেজে ‘শার্প ম্যাথ বৃত্তি’ প্রদান

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগে ‘শার্প ম্যাথ বৃত্তি প্রদান অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে গণিত বিভাগের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর কামারুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর মো. সফিকুল ইসলাম।

গণিত বিভাগের শিক্ষার্থীদের মেধা ও সামগ্রিক যোগ্যতা মূল্যায়নের লক্ষ্যে বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর মো. সফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এ বছর থেকে ‘শার্প ম্যাথ বৃত্তি’ চালু করা হয়েছে। এ বৃত্তির আওতায় প্রতিবছর গণিত বিভাগের চারটি শিক্ষাবর্ষের মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি নির্বাচনের জন্য ১০০ নম্বরের একটি মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একাডেমিক ফলাফলের জন্য ৪০ নম্বর, শ্রেণিকক্ষে উপস্থিতির জন্য ২০ নম্বর, কলেজ ও বিভাগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য ২০ নম্বর এবং শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জনের জন্য ২০ নম্বর বরাদ্দ রয়েছে। এই মানদণ্ডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

চলতি বছরে মোট পাঁচজন শিক্ষার্থী এ বৃত্তি অর্জন করেছেন। তারা হলেন—শাহিনুর আক্তার, সুমাইয়া আক্তার, ইমা আক্তার, আশা আক্তার সামিয়া এবং এস এম সৌরভ আহাদ। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এই বৃত্তি কার্যক্রম চালু থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।