শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা ও মেধা বিকাশের লক্ষ্যে ৩৮০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে পৌর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এতে মোট ৩৮ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, জীবনের সফলতার জন্য মেধার পাশাপাশি অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা অত্যন্ত জরুরি। এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। তারা শিক্ষার্থীদের এই সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করে মনোযোগ দিয়ে পড়াশোনা করার এবং নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.