সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালন


অক্টোবর ১২, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় র‌্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী।

শুভেচ্ছা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম। এছাড়াও বাংলাদেশ শিশু একাডেমি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও রুম টু রিডের প্রতিনিধিরা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিতর্ক প্রতিযোগিতায় চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চারুখান ডি এস দশগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে চারুখান ডি এস দশগ্রাম মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। পরে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মেহেদি হাসান সোহাগ মডারেটরের দায়িত্ব পালন করেন।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে হবে এবং তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুরা যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে জীবনে এগিয়ে যেতে পারে, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});