মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে ১০০ পিস ইয়া*বাসহ মাদক কারবারি গ্রেপ্তার


অক্টোবর ১৩, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাশেম মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাশেম মিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় অভিযান চালায় কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল। এ সময় কাশেম মিয়াকে তার বড় ভাইয়ের বসতঘর থেকে আটক করা হয়। পরে তার প্যান্টের জিপার থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশের দাবি- জব্দ ইয়াবাগুলো মাদক কেনাবেচার উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন কাশেম। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আজ মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});