মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে ভিমরুলের আক্রমণে কবি ফাসাদের মৃত্যু


অক্টোবর ১৩, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ পৌর এলাকায় ভিমরুলের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ৩টার দিকে ওবায়দুল হক ফাসাদ সরকার (৬৫) নামের ছান্দসিক চারণ কবির মৃত্যু হয়েছে।

তার স্বজন আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কবি ফাসাদ সরকার রাতে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তরফদারবাড়ি এলাকায় নিজ বাড়িতে ওবায়দুল হক ফাসাদ সরকার ভিমরুলের আক্রমণে আহত হয়। নিহত ওবায়দুল হক ফাসাদ সরকার ওই এলাকার মৃত উমেদ আলী সরকারের ছেলে। সে জোনাইল বাজারের হার্ডওয়ার ও মেশিনারিজ ব্যবসা করতেন। ফাসাদ সরকার তিনি ছিলেন ছান্দসিক কবি মুখে মুখে ছন্দ রচনা করে নিজেই আবৃত্তি করতেন। তিনি এলাকায় কবিতা আবৃত্তির জন্য পরিচিত ছিলেন। তার আত্মীয় আজহারুল ইসলাম জানান, সোমবার সকালে বাড়ির বারান্দায় বসে ছিলেন ফাসাদ সরকার। এ সময় একটি ভিমরুল তাকে কামড় দিলে তিনি সেটি তাড়িয়ে দেন। পরে অসংখ্য ভিমরুল এসে তাকে আক্রমণ করে। এতে ভিমরুলের কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে স্বজনেরা তাকে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যু হয়। কবি ওবায়দুল হক ফাসদের জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});