Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ আটক-১

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন—মো. সুমন আকন (৪৬)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে মাওয়া টোলপ্লাজাগামী সড়কে তল্লাশি চালিয়ে সুমন আকনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।