বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রতি মাসে বেতনের জন্য আন্দোলন, শ্রীপুরে সড়ক অবরোধ


অক্টোবর ১৪, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি শুরুর পর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার এমসি বাজার-শিশু পল্লী আঞ্চলিক সড়কের ইউনিয়ন মোড়ে অবস্থান নেন তারা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। দুপুর আড়াইটা পর্যন্ত তাদের অবরোধ চলছিল।

কারখানাটি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় এমসি বাজারের পূর্ব পাশে ইউনিয়ন মোড়ে অবস্থিত। শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসেই বেতন আদায়ে আন্দোলনে নামতে হয় তাদের। গত ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি কর্তৃপক্ষ।

শ্রমিকেরা জানান, গত শনিবার (১০ অক্টোবর) সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা কারখানার ভেতরে উৎপাদন বন্ধ রেখে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। ওই দিন কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন পরিশোধের আশ্বাস দেয়। একই সঙ্গে ১৪ অক্টোবর থেকে কাজে যোগ দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় বুধবার সকালে আবারও কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষের কাছ থেকে বেতন পরিশোধের আশ্বাস না পেয়ে সড়ক অবরোধ করেন তারা।

কারখানার নারী শ্রমিক আসমা বলেন, ‘গত শনিবার আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন দেওয়ার কথা বলেছিল। কিন্তু গতকালও বেতন দেয়নি। আজ সকালে কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে শান্তিপূর্ণ অবস্থান করি। পরে বেতন দেওয়ার আশ্বাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।’

আরেক নারী শ্রমিক বলেন, ‘এটা আমাদের কর্মস্থল। প্রতি মাসেই আন্দোলন ছাড়া বেতন দিতে চায় না কর্তৃপক্ষ। সব সময় তো আন্দোলন করা সম্ভব নয়। আমরা এখানে আন্দোলন করতে আসিনি, কাজ করতে এসেছি। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন চাই।’

এক শ্রমিকনেতা বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে।

এ বিষয়ে কারখানার প্রোডাকশন ম্যানেজার ফরহাদ বলেন, ‘বিভিন্ন জটিলতার কারণে গতকাল সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। আজকের মধ্যে বেতন পরিশোধ করা হবে। বিষয়টি সব শ্রমিককে জানানো হয়েছে।’

অবরোধের খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর সাব-জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বলেন, এক মাসের বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান নেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});