বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় হানি ট্র্যাপের শিকার অপহৃত উদ্ধার, গ্রেপ্তার -৩


অক্টোবর ১৫, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনায় প্রেমের ফাঁদে ফেলে অপহৃত মো. কারিবুরকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারী এক দম্পতিসহ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি অটোরিক্সা এবং নগদ চার হাজার টাকা জব্দ করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পাবনা সদর উপজেলার পূর্ব কায়েমকোলা এলাকার পলি খাতুন, তার স্বামী মো. জামাল হোসেন (৪৩) এবং পাবনা সদর উপজেলার মহাদেবপুর এলাকার মো. উকিল সর্দার (৪৩)।

বৃহস্পতিবার (১৫ ) অক্টোবর সকালে ডিবি পুলিশ জানায়, বুধবার ( ১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মো. কারিবুর নিজের ব্যবহৃত মোবাইল ফোন মেরামতের জন্য বাড়ি থেকে পাবনা শহরের উদ্দেশে বের হন। দুপুর ১টার দিকে তিনি ছেলের মোবাইল ফোনে কল করে জানান, তাকে পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড়ে ডেকে নিয়ে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। তাকে মুক্তি দিতে ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ ঘটনায় ভিকটিমের ছেলে কামরুল মন্ডল (২৬) সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাবার সন্ধান না পেয়ে পাবনা সদর থানায় এজাহার দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে পাবনা থানার শ্রীপুর বাজার এলাকা থেকে কারিবুরকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ভিকটিমের কাছ থেকে নেওয়া নগদ চার হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিক্সা জব্দ করা হয়। পরে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও হানি ট্র্যাপে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত পলি খাতুনকেও গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পলি খাতুনকে দিয়ে প্রায় ১৫ দিন ধরে মোবাইল ফোনে কথা বলিয়ে কারিবুরকে প্রেমের ফাঁদে ফেলা হয়। পরিকল্পনা অনুযায়ী, গত ১৪ অক্টোবর তাকে পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড়ে দেখা করার জন্য ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সহযোগীরা তাকে জোর করে একটি অটোরিক্সায় তুলে অপহরণ করে এবং বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাতে থাকে। পরে শ্রীপুর বাজারের একটি বিকাশের দোকান থেকে বিকাশ নম্বর সংগ্রহ করে ভিকটিমের পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});