বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর


অক্টোবর ১৫, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ১৪ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

মক্কা অঞ্চলে কার্যকর হওয়া এই দণ্ডে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিক হলেন— নাজেরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা বাহিনী তাদের আটক করার পর প্রাথমিক তদন্ত সম্পন্ন করে এবং পরবর্তীতে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পান এবং তাদের দোষী সাব্যস্ত করেন।

অপরাধের মাত্রা অত্যন্ত গুরুতর হওয়া এবং পবিত্র স্থান ও সময়ের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘিত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন। উচ্চ আদালতের পর্যালোচনার পর রায় বহাল থাকায় পরবর্তীতে সৌদি রাজকীয় আদেশ জারি করা হয় এবং তা কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, দেশটির সরকার জননিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কঠোরভাবে ইসলামী আইন কার্যকরে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের মতো পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করা বা এ ধরনের গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});